গণঅভ্যুত্থান পরবর্তী দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে তরুণদের গঠিত রাজনৈতিক সংগঠন ‘জাতীয় নাগরিক পার্টি’ তথা এনসিপির শীর্ষ নেতারা বর্তমানে দেশব্যাপী পদযাত্রায় ব্যস্ত সময় পার করছে। রীতিমতো চষে বেড়াচ্ছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। হাসনাত,সারজিসরা গণসংযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের মানুষের মন ছুঁতে। আসন্ন নির্বাচন ঘিরে প্রচারণা যেন একটু আগেভাগেই শুরু করে দিয়েছে সংগঠনটি।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাসনাত-সারজিসদের জলকেলিতে মত্ত থাকার ভিডিও। ভিডিওতে দেখা যায় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটয়ারীকে টেনে হিঁচড়ে পানিতে নামাচ্ছেন হাসনাত আর সারজিস। অন্যদিকে নাহিদ ইসলাম ঝাঁপিয়ে পরেছে বিলের পানিতে। একদিকে হাসনাত টেনে ধরেছেন নাসিরউদ্দিনের পা অন্যদিকে সারজিস দিচ্ছে ধাক্কা। আবার সবাই মিলে শাপলা,শাপলা স্লোগানে মুখরিত করছে চারিপাশ। সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করতেই রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে নেটনাগরিকদের মধ্যে।
সেখানে নানা রকম ইতিবাচক মন্তব্য করেছে তাদের ভক্ত-সমর্থকেরা। আব্দুল্লাহ আল ইমরান নামে একজন লিখেছেন, হাসনাত একদিন দেশের বড় নেতা হবে। পলাশ হাসান পিপলু লিখেছেন,এমন দৃশ্য সত্যিই আনন্দের। গণঅভ্যুত্থানের নায়কদের জানাই সালাম। নাহিদ ইসলামের নেতৃত্বে এগিয়ে যাবে এনসিপি। এছাড়া প্রিয়ন্তি লিখেছেন,হাসনাত ভাই কুমিল্লার গর্ব। নাহিদ ভাই অনন্য লিডার

