মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহের টাউন হল মাঠে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে গণজমায়েতে তিনি এ কথা বলেন।
আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে জানিয়ে হাসনাত বলেন, ‘এক ধরনের নেতাকর্মী আছে, যারা সেলফিবাজ।
এনসিপি নেতাকর্মীদের তিনি বলেন, ‘উৎসুক জনতা নিয়ে অনেক দূর যাওয়া যায় না। সাধারণ মানুষের কাছে যান। তাদের সমস্যা শোনেন, চাঁদাবাজ, তেলবাজদের দূরে রাখুন।
তিনি বলেন, ‘আমাদের যারা নেতাকর্মী আছেন, আমরা মুখে নতুন বন্দোবস্তের কথা বলব আর আপনি গিয়ে চাঁদাবাজি করবেন—এসব বরদাশত করা হবে না। এত নেতার দরকার নেই। এনসিপি চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না।’
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গণজমায়েতে এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক জাবেদ রাসিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন প্রমুখ।
এর আগে দলটির নেতাকর্মীরা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ রিদোয়ান হাসান সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে টাউন মাঠে আসে। গণজমায়েত-পূর্ব এই পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাইযোদ্ধারা অংশ নেন।

