শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি : নিরাপত্তা উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

 

শুক্রবার (১৩ জুন) বিকেলে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ড. খলিলুর রহমান বলেন, ‍“আজ নির্বাচন নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এখন জাতীয় নির্বাচন নিয়ে কমিশনার খুব শিগগিরই একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন।”

 

 

তিনি আরো যোগ করেন, সার্বিকভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে এবং সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

 

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও সংস্কার কার্যক্রম চলবে।”

 

লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) এ বৈঠক শুরু হয়। শেষ হয় বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.