বিএনপির সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বেলা ১১টায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে আসেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সাথে বৈঠক করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.