তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি হামলা

এবার ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানি রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা জানায়, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের বিমানঘাঁটি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। ওই সময় বিশাল আগুন জ্বলছিল।

এর আগে শুক্রবার ভোরে তেহরানে কয়েকটি ধাপে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ কমপক্ষে ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ ছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসা কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও হামলা চালায় ইসরাইল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.