ডিয়েগো গার্সিয়ার দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান

ইরানের ভূগর্ভস্থ ফোর্দা পারমানবিক স্থাপনায় হামলা করতে যুক্তরাষ্ট্রের বি-২ স্পিরিট বোমারু বিমান যাত্রা শুরু করেছে বলে খবর দিয়েছে ইসরাইলের হারেৎজ।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণের দৃশ্যমান ফ্লাইট ডেটা এবং যোগাযোগ রেকর্ডিং অনুসারে, শনিবার সকালে মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে।

তথ্য অনুযায়ী, চারটি জ্বালানি ভরার ট্যাঙ্কার সহ বিমানটি পশ্চিম দিকে

ধারনা করা হচ্ছে, ইরান থেকে প্রায় ২,৩০০ মাইল দূরে অবস্থিত ডিয়েগো গার্সিয়ার নৌ ঘাঁটিতে বিমানটি অবস্থান করবে। সেখান থেকে হয়তো ইরানে অভিযান চালানো হবে।

গত বছরের অক্টোবরে, একটি বি-২ বোমারু বিমান ইয়েমেনে হামলার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করেছিল। কয়েক মাস আগে, ইরান ও ইয়েমেনকে হুমকি দেওয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ছয়টি বি-২ বোমারু বিমান ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে স্থানান্তরিত করেছিল, তবে বিমানটি ইয়েমেনে আমেরিকান হামলায় অংশ নেয়নি।

বি-২ স্পিরিটি দিয়ে যদি ফোর্দা পারমানবিক স্থাপনায় হামলা চালানো হয় তাহলে ইরানের সাথে এই যুদ্ধ নতুন পর্যায়ে যাবে। এরমধ্যদিয়ে সরাসরি যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেবে। স্বাভাবিক ভাবে ইরান তখন যুক্তরাষ্ট্রের স্বার্থ আঘাত হানার চেষ্টা করবে। ইরান তার সব ধরনের কৌশল প্রয়োগ শুরু করতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.