রানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনালাপের সময় তিনি বলেন ‘ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না।’
তিনি বলেন, ‘ইরানের মানুষ আবারো দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।’
যুদ্ধবিরতির পর ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি পদক্ষেপে ‘খুশি নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ‘কার্যকর’ আছে বলে জোর দিয়েছে তিনি।তিনি বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর আছে। ইসরায়েল ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ‘প্লেন ওয়েভ’ করবে।”
ট্রাম্প বলেন, ‘কেউ আঘাত পাবেন না, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে! এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ!’
ই

