৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ইশরাকের

 

facebook sharing button
twitter sharing button

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।

ইশরাক বলেন, ‘আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবো। সরকারকে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে সরকার কী করে সেটার ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে যেহেতু রায় পেয়েছি, এটা নিয়ে কাজ করছি। যদি আবারো সরকার এটা নিয়ে টালবাহানা করে, আমরা আবারও মাঠে নামবো।’

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, ‘সরকারে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, তারা একটি নতুন রাজনৈতিক দলের সংগঠন ও সমর্থক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন শেষ হবে না। আমরা প্রথম যে দাবি করেছি, ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, এটা পরিবর্তন হবে না। সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে আন্দোলনের কৃতিত্ব দিতে হবে ‘

ইশরাক আরও বলেন, ‘শুরুতেই এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না। বর্তমান সরকার আমাদেরকে অধিকার বঞ্চিত করতে এমন জায়গায় নিয়ে যায়, আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’

কর্মীদের উদ্দেশে ইশরাক আরও বলেন, ‘আমি কিচ্ছু হইনি, মেয়র হয়েছেন আপনারা। এখানকার প্রতিটি মানুষ, যারা ঝড়বৃষ্টি উপেক্ষা কটে সারা রাত এখানে অবস্থান নিয়েছেন।’

telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.