‘হিট স্ট্রোক’ এর ঝুঁকি কমাবে কাঁচা করলা ভর্তা

পুষ্টিবিদরা এই গরমে শরীর ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য করলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শরীর ভেতর থেকে ঠান্ডা থাকলে বাইরের গরম আবহাওয়ার সঙ্গে দ্রুত সামঞ্জস্য করতে পারে। এতে হিট স্ট্রকের ঝুঁকি কমে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পরেন। জেনে নিন কাঁচা করলা ভর্তার রেসিপি।

উপকরণ
বিচি ফেলে পাতলা স্লাইস করা করলা: ১ কাপ
লবণ: ১ চা-চামচ
কুমড়া বড়ি: সিঁকি কাপ
পেঁয়াজ (মিহি স্লাইস): আধা কাপ
কাঁচা মরিচ কুচি: ২টি
সরিষার তেল: ২ চা-চামচ
তেল: ২ চা-চামচ

 

প্রথম ধাপ: কুমড়ার বড়ি ধুয়ে পাটায় বা হামানদিস্তায় গুঁড়া করে নিতে হবে। এরপর করলায় আধা চা-চামচ লবণ মেখে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে।

দ্বিতীয় ধাপ: করলা ভালো করে কচলে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে মৃদু আঁচে বড়ির গুঁড়া লালচে করে ভেজে তুলুন। কিছু সময় বাতাসে রেখে ঠান্ডা হতে দিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.