শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেড না করার আহ্বান হাসনাতের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ছাড়া দেশের অন্য কোনো হাইওয়ে এমনকি রাজধানীর অন্য কোনো সড়কে ব্লকেড না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান। এসময় তিনি সারাদেশে সবাইকে গণজমায়েত ও সমাবেশ করার জন্য বলেছেন।

তিনি বলেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’

একইসঙ্গে তিনি তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া, সারাদেশের জুলাই স্পটগুলোতে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.