দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে এলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আল আমিন হোসেন।

আজ দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইয়ার্ড-৫ পরিদর্শন করার কথা রয়েছে তার। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে এসে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেবেন তিনি।

এদিকে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে চট্টগ্রামে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.