লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে ভারতীয়দের হামলা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত পাকিস্তানী হাইকমিশনে হামলা করেছে ভারতীয় প্রবাসীরা। রোববার (২৭ এপ্রিল) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনে হামলা করেছে ভারতীয় প্রবাসীরা। এ সময় তারা হাইকমিশনের বিল্ডিংয়ের কাঁচ ভেঙ্গে ফেলেছে। এরপর এর ভেতর দিয়ে লাল রঙ নিক্ষেপ করেছে। এ ঘটনায় স্থানীয় মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।

সূত্রটি জানিয়েছে, গত শুক্রবারও পাকিস্তানি হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল ভারতীয়রা। এ সময় তারা অনাকাঙ্ক্ষিত আচরণ করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ ঘটনায় তারা দু’জন ভারতীয়কেও নিজেদের হেফাজতে নিয়ে ছিল।

উল্লেখ্য, সম্প্রতি ভারতশাসিত কাশ্মিরে ভয়াবহ উগ্রবাদী হামলা সংঘটিত হয়েছে। এ নিয়ে তদন্ত করার আগেই ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানকে দোষারোপ করে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ ঘটনায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.