ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাতের

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর সঙ্গে বৈঠক করে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত।

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ফেসবুকে লেখেন, ‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’

দেশের কোন রাজনীতিবিদ ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে কিছু বলেননি হাসনাত আব্দুল্লাহ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.