আওয়ামী লীগ মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিল : ফারুকী

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হামলার ঘটনায় আওয়ামী লীগ উস্কানি দিয়েছে বলে দাবি করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, “শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।”

অনলাইনে শিল্পীকে আক্রমণের উস্কানি দেওয়া হয় জানিয়ে তিনি লেখেন, “গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! ”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.