রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি : উপদেষ্টা মাহফুজ আলম

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবে।’

শুক্রবার (১৪ মার্চ) শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে তিনি আরো বলেন, ‘রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।’

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আমি তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী। এক সময় স্বৈরাচারী শাসনামলে আমরা আমাদের পরিচয় দিতে পারিনি। কিন্তু আজ তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।’

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আলম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.