বিএনপির ভাইস-চেয়ারম্যান নার্গিস, চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন

দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। তিনি যশোর জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক। একই সঙ্গে দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে মনোনীত করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.