প্রবাসীদের জন্য ‘প্রক্সি’ ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে প্রক্সি ভোটিং পদ্ধতির সুপারিশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা জানান তিনি।

এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ‘বাংলাদেশি প্রবাসীদের ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। আর এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ডাকা হবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এ নিয়ে আলোচনার জন্য ডাকা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৫ এপ্রিলের মধ্যেই জানানো যাবে যে কতদিনের মধ্যে উন্নত হবে এ প্রক্রিয়ার।’

নির্বাচন কমিশন আরও জানায়, একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দিবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.