পরিকল্পিতভাবে তৈরি পোশাক কারখানায় নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল অভিযোগ করে বলেছেন, ‘‘দেশকে অচল করার জন্য পরিকল্পিতভাবে তৈরি পোশাক কারখানাগুলোতে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এর সঙ্গে একশ্রেণির শ্রমিক সংগঠন ছাড়াও বিজিএমইএর একাংশ দায়ী।’’

 

বুধবার (১৯ মার্চ) সাভারের হেমায়েতপুরে অনন্ত জলিলের মালিকানাধীন এজে আই এবং এবি গ্রুপে সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ, কারখানা ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

অনন্ত জলিল অভিযোগ করে বলেন, ‘‘২৪০টি গ্রুপ অব কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে। যে কারণে বাংলাদেশে সন্ত্রাসী এবং ডাকাতি বেড়ে গেছে।’’

এর আগে, কারখানায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মিছিল করেন অনন্ত জলিলের মালিকানাধীন দুই গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.