ধানমন্ডি ৩২-এ ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে যা বললেন ন্যান্সি

গত বছরের আগস্ট মাসে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছাড়তে বাধ্য হন তখনকার সরকার প্রধান। এরপর ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বাড়িটি ভাঙার এক মাস পর সেখানে গিয়ে ছবি তুলেছেন গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার রাতে সেই ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’

এর কিছু সময় পরেই অরও একটি পোস্টে এই শিল্পী লেখেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’

কিছুদিন আগে গণমাধ্যকে তিনি বলেন, ‘এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।’

জনপ্রিয় গায়িকা ন্যান্সি রাজনৈতিক দল বিএনপির সমর্থক হওয়ায় গত ১৬ বছরে বেশ কোণঠাসা ছিলেন। দেখা যায়নি কোনো অনুষ্ঠানেও।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.