ক্রিস্টিয়ানো রোনালদোর ঈদের শুভেচ্ছা

বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে একটি ছবি শেয়ার করে তিনি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন।

 

ছবিতে দেখা যায়, রোনালদোর হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার এবং কাঁধে সৌদি পতাকার মতো একটি কাপড়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘সবাইকে ঈদের শুভেচ্ছা! আপনাদের জীবন আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক। প্রিয়জনদের সঙ্গে কাটুক এক আনন্দময় ঈদ। ঈদ মোবারক!’’

 

 

উল্লেখ্য, ক্রিস্টিয়ানো রোনালদো গত দুই বছরের বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং দেশটির ক্লাব আল নাসরের হয়ে খেলছেন।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.