হাসিনা, আপনি ভুল প্রজন্মের সঙ্গে তালগোল পাকিয়েছেন : হাসনাত

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞ চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, হাসিনা, আপনি ভুল প্রজন্মের সাথে তালগোল পাকিয়েছেন।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।

ছাত্রসমাজের উদ্দেশ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় শেখ হাসিনা ছাত্রলীগের ফেসবুক পেজে লাইভে এসে বক্তব্য দেবেন বলে প্রচার করা হয়। এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগমাধ্যমে চলে উত্তেজনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.