রাজধানীর ধানমন্ডি বত্রিশে আনা হলো গরু

রাজধানীর ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ভূরিভোজ করার উদ্যোগ নিয়েছে উৎসুক জনতা। এরই মধ্যে সেখানে একটি গরুও আনা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে একটি কালচে ধরনের গরু বেঁধে রাখতে দেখা যায়। একটি কাগজে ‘কিলার হাসিনা’ লিখে গরুর গায়ে টেপ দিয়ে আটেকে দেওয়া হয়েছে। এ সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনগণ।

গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কিনে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের একজন। বিকেলেই ধানমন্ডি ৩২-এ গরুটি জবাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই গরু দিয়ে কী বার্তা দিতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বার্তা এই দেশে আওয়ামী লীগের নামে কোনো কিছু থাকবে না। দেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই। সুত্র : কালবেলা ।

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.