বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আর নেই

বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টায় অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আবদুল্লাহ আল নোমান তার সহধর্মিনী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।

 

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত করেন। দীর্ঘদিন ধরে আবদুল্লাহ আল নোমান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.