অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে আ’লীগের ৪০ নেতাকর্মী আটক

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

আজ রোববার সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলায় শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর সহিংস হামলার পর দেশব্যাপী অভিযান শুরু করে সরকার।

এর পরিপ্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে আইনশৃঙ্খলা রক্ষা ও দোষীদের বিচারের আওতায় আনতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র : ইউএনবি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.