বিমানবন্দরের পথে খালেদা জিয়া

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন। মঙ্গলবার রাত ৮টা ১৩ মিনিটে গুলশানের তার নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন পৌঁছেই খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন। পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে।

এদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকেল থেকেই তার বাসভবন ও আশপাশের বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা ভিড় করেন। তার বাসভবন থেকে বিমান বন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.