জার্মানির বাভারিয়াতে ছুরিকাঘাতে দুইজনের মৃত্যু

জার্মানির দক্ষিণের রাজ্য বাভারিয়াতে ছুরির আঘাতে এক ব্যক্তি ও এক শিশুর মৃত্যু হয়েছে৷ হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ৷

বাভারিয়ার শহর আশাফেনবুর্গে ঘটেছে ঘটনাটি৷ স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত দুইজনের একজনের বয়স ৪১ ও অন্যজনের দুই বছর৷ আরো দুইজন মারাত্মক আহত হয়েছেন৷

ঘটনার পর ২৮ বছর বয়সি এক যুববককে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ বলছে, তিনি আফগানিস্তানের নাগরিক৷

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ৷ তবে তদন্ত শুরু হয়েছে৷ ঘটনায় সাক্ষী হিসেবে আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷

বুধবার দুপুরের একটু আগে শহরের কেন্দ্রের কাছেই শ্যোন্টাল পার্কে ঘটনাটি ঘটে৷ পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছে  ঘটনার ছবি বা ভিডিও থাকলে তা সরবরাহ করার আহ্বান জানিয়েছে৷

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.