আন্দোলন করে নির্বাচন আদায় করতে হলে দুঃখ পাব : গয়েশ্বর রায়

আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করতে হলে দুঃখ পাবেন বলেন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবসে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আন্দোলন চলমান, অপেক্ষায় আছি। তবে আন্দোলন করে যদি নির্বাচন আদায় করতে হয়, তবে দুঃখ পাব। রাস্তায় নামতে চাই না, তবে নামব না সে প্রতিশ্রুতিও দিতে চাই না।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি যাচ্ছি আমাতে। আমার কাছে তাই মনে হয়, এখনো কোর্ট-কাছারিতে যাচ্ছি, এখানো হাজিরা দিই, সব কিছুই। কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাই না। আর যাদের কাছে যেটা আশা করছি, তাদের দিকে তাকালে মনে হয়, সেই বহু পুরোনো দিনের রোমান্টিক গান “এই পথ যদি না শেষ হতো, কেমন হতো বলো তো।” তাই আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পথটা যদি শেষ না হতো কেমন হতো, কেমন হবে আপনিই বলুন। আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.