রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বুধবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement: 0:11

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন।

রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দাওয়াতপত্রটি হস্তান্তর করেন তিনি।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.