বার্লিনে রেকর্ড ছাড়িয়েছে ইহুদি বিদ্বেষের ঘটনা

বার্লিনে প্রতিদিনই ঘটছে একাধিক ইহুদি বিদ্বেষের ঘটনা। যা বছরের শেষে এসে গত এক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে।

সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে এ বছর প্রথম ছয় মাসে বার্লিনে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষের ঘটনার সংখ্যা ২০২৩ সালের সারা বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

জার্মানির সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস) এর তথ্য অনুসারে, জার্মানির রাজধানী বার্লিনে প্রতিদিন গড়ে আটটি ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ এই সংখ্যাটি এক হাজার ৩৮৩ স্পর্শ করেছে।

২০২৩ সালে এই সংখ্যাটি ছিল এক হাজার ২৭০। ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস) ২০১৫ থেকে এ ধরনের ঘটনা নথিভুক্ত করার পর থেকে এ বছর সংখ্যাটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এ বছর জানুয়ারি এবং জুনের মাঝে দুটি গুরুতর সহিংসতা ও ২৩ টি আক্রমণের খবর পাওয়া গেছে। রিয়াস এর তথ্য অনুসারে, এর বাইরেও ৩৭টি নির্দিষ্ট সম্পদের উপর হামলা, ২১টি সমাধিস্থল সম্পর্কিত হামলা, ২৮টি হুমকি ও ১ হাজার ২৪০টি নিপীড়নমূলক আচরণের ঘটনা ঘটেছে।

ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস)। প্রতিবেদন অনুসারে ইহুদি বা ইসরায়েলি শিশুদের স্কুলে হাতাহাতির সংবাদও পাওয়া গেছে।

৭ অক্টোবর ২০২৩ ইসরায়েলে হামাসের আক্রমণ ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে প্রতিমাসে অন্তত ২৩০টি ইহুদি বিদ্বেষের ঘটনার কথা জানিয়েছে সংস্থাটি। যার ৭১.৬ শতাংশ ঘটনাই ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত।

সামাজিকভাবে ইহুদি বিদ্বেষী মনোভাবের প্রতি গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ারও উদ্বেগ প্রকাশ করেছে রিয়াস। সমাজে ইহুদি বিদ্বেষী মনোভাব ঠেকাতে জনসচেতনতা বাড়ানো ও কঠোর আইন প্রণয়নের উপরেও জোর দিয়েছে জার্মান সংস্থাটি।

( ডিডাব্লিউ সূত্র)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.