নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-দীপু মনি-পলক

রাজধানীর পৃথক তিন থানার মামলায় সাবেক চার মন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

তাদের মধ্যে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রয়েছেন

আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক ব্যক্তি নিহতের মামলায় দীপু মনি ও পলককে এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.