চট্টগ্রামের পর এবার রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহের গাড়িতে চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এ অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।

