সৌদির মঞ্চ মাতালেন জেনিফার লোপেজ, হ্যালি বেরিরা

সৌদি আরবের রিয়াদে পশ্চিমা সংস্কৃতির আদলে অনুষ্ঠিত হয়েছে জমকালো এক ফ্যাশন শো। রক্ষণশীল এই দেশটির মঞ্চে পারফর্ম করলেন হলিউড তারকা জেনিফার লোপেজ ও হ্যালি বেরি। এ ছাড়া গান গেয়েছেন টাইটানিকখ্যাত কানাডিয়ান পপশিল্পী সেলিন ডিওনও।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Advertisement: 1:42

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে এমন আয়োজন খুবই বিরল। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর থেকে নিজেদের রক্ষণশীল ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে দেশটি। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকারা জড়ো হন রিয়াদের এক অভিজাত হোটেলে। তাদের মধ্যে ছিলেন সেলিন ডিওন, জেনিফার লোপেজ, হ্যালি বেরিদের মতো তারকা।

পশ্চিমা স্টাইলে র‍্যাম্পিং, ক্যাটওয়াকের মতো নানা আয়োজন ছিল এই ফ্যাশন শোতে। মূলত এই ফ্যাশন শো-এর কারিগর লেবানিজ ফ্যাশন ডিজাইনার এলি সাব। তার ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন। এ দিন মঞ্চে তার ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা। সেই প্রদর্শনীতে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধা জানানো হয়।

২০০২ সালে প্রথম অস্কার জেতার সময় হলিউড অভিনেত্রী হ্যালি বেরি যে গাউন পরেছিলেন, সেই একই গাউন পরে রিয়াদের ফ্যাশন শো’তে এসেছিলেন ক্যাটওমেন খ্যাত এই অভিনেত্রী। ওই গাউনের সাজ তাকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়।

এ ছাড়া জেনিফার লোপেজের গান দিয়ে শুরু করা হয় মূল অনুষ্ঠান।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.