সন্ধ্যায় শাহজালালে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য সুপরিসর যাত্রী লাউঞ্জের উদ্বোধন করবেন।

Advertisement: 0:29

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লাউঞ্জটির উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেবিচকের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।

এতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করেছে।

নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি-কেয়ার কক্ষ, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া সুবিধা রয়েছে। সকল প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এসব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বেবিচক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.