ফ্লোরিডার মঞ্চে বিজয় ভাষণ ট্রাম্পের

ফ্লোরিডার মঞ্চে বিজয় ভাষণ দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ম্যাজিক ফিগার ২৭০ ভোট থেকে আর মাত্র ৩ ভোট দূরে আছেন তিনি। তার প্রতিপক্ষ কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার িএক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এদিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা।

ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি “অসাধারণ বিজয়” পেয়েছেন।

ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার “স্বর্ণযুগ”। তিনি বলেন,‘এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে,” তিনি তার প্রচারণার স্লোগান যোগ করেন।

ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেছেন, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করা হয়নি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.