প্রথমবার সচিবালয়ে ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আগমন উপলক্ষে প্রশাসনের এ প্রাণকেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা।

আজ উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.