সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত আড়াইটায় ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটিতে তিনি প্রধান আসামি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.