বার্লিনে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক

.জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির অবস্থান নিয়ে বার্লিনে বৈঠক করেছে জার্মান বিএনপি । জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া শুদ্ধস্বর ডটকমকে জানান , পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা বিএনপির অবস্থানকে জার্মান সরকারের কাছে তুলে ধরেছি , অতীত সরকারের বিভিন্ন মানবতা বিরোধী কর্মকাণ্ড এবং তাদের বিচারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের  সহযোগিতা চেয়েছি ,   বৈঠকে উপস্থিত ছিলেন  তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম , কেন্দ্রীয়  যুব্দলের আন্তর্জাতিক  বিষয়াক  সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন,  বৈ জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া সহ আরও উপস্থিত ছিলেন পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান, বার্লিন বিএনপির সভাপতি জসিম উদ্দিন শিকদার ও সাধারণ সম্পাদক বাবুল বেপারী । 

আকুল মিয়া আরও  জানান , আমরা দীর্ঘদিন ধরে জার্মানিতে আওয়ামীলীগের অবৈধ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছি , জার্মান পররাষ্ট্রমন্ত্রনালয়ের সাথে আজকের বৈঠকটিও ছিল সেই সংগ্রামের অংশ । বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য  তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.