বাংলা একাডেমির সভাপতি হিসেবে প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হলো।

