বাংলাদেশে তুর্কি বিনিয়োগের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত রামিস সেন। সোমবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার উপায়, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের মধ্যে ছাত্র আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাম্প্রতিক বাংলাদেশের বন্যার ব্যাপারে তুর্কি মানবিক প্রতিক্রিয়া, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে রোহিঙ্গা শরণার্থীদের অব্যাহত সহায়তা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যাবসায়িক সম্পর্ক বাড়ানোর জন্য তুর্কি অফিশিয়াল প্রতিনিধিদলের সফরের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে আরো তুর্কি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘ঢাকা এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং উভয় দেশেরই তাদের সম্পর্কের পূর্ণ সম্ভাবনা অন্বেষণ করা উচিত।

আমাদের একটি বড় প্রচেষ্টা করা উচিত।’ তিনি তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে যথাসময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.