‘প্রথম মহিলা প্রেসিডেন্টকে গ্রহণ করতে আমেরিকা পুরোপুরি প্রস্তুত’!

প্রথম মহিলা প্রেসিডেন্টকে গ্রহণ করে নিতে আমেরিকা পুরোপুরি প্রস্তুত বলে দাবি করলেন কমলা হ্যারিস। প্রেসিডেন্ট নির্বাচনের দু’সপ্তাহ আগে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দৃষ্টিভঙ্গির কারণে মানুষ এখন বিরক্ত।’’

আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হবে আমেরিকায়। অধিকাংশ জমমত সমীক্ষাতেই রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের থেকে তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা এগিয়ে রয়েছেন। এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি ‘দোদুল্যমান’ প্রদেশের জনমত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন ভোট-পণ্ডিতদের একাংশ।

এবিসি নিউজের হিসাবে, এই সাতটি প্রদেশের মধ্যে মিশিগান, উইসকনসিন এবং নেভাদায় ১ শতাংশ ব্যবধান এগিয়ে কমলা। অন্য দিকে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনায় ১ পয়েন্টে এগিয়ে ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। এ বার জয়ী হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.