ডিসেম্বরের মধ্যে ইতালির ২০ হাজার ভিসা প্রসেসিংয়ের আশা পররাষ্ট্র উপদেষ্টার

ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মী যাদের ভিসা অপেক্ষমান আছে, সেটির শিগগিরই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

তিনি বলেন, ইতালির প্রতিনিধিদল এবং ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনারের সাথে আলাপ হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ে পেন্ডিং ইস্যুগুলো করার। আমরা আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অন্তত ২০ হাজারের মতো ভিসা ইস্য করা হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।সুত্র : রাইজিংবিডি.কম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.