গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার মামলায় গ্রেপ্তার-হয়রানি নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট কো‌নো ঘটনার মামলায় কাউ‌কে গ্রেপ্তার কিংবা হয়রানি না কর‌তে সতর্ক থাকার নি‌র্দেশনা দি‌য়ে‌ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রণাল‌য়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞ‌প্তি‌তে এতথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে অসত্য তথ্য প্রদান করে কোন সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হলো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.