কমালা হ্যারিসের জন্য এ আর রহমানের ৩০ মিনিটের ভিডিও

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় দেখা যাবে এবার ভারতের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানকে। কমালা হ্যারিসের নির্বাচনী প্রচারণাকে সমর্থন করে ৩০ মিনিটের একটি ভিডিও পারফরমেন্স রেকর্ড করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় তা ব্যবহার করবে কমালা হ্যারিস শিবির। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ভারত ও আফ্রিকান মিশ্রণের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় আন্তর্জাতিক পর্যায়ের প্রথম শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়া থেকে অংশ নিচ্ছেন এ আর রহমান।

Advertisement: 1:56

এখবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এই সমর্থন ও ভিডিওর ফলে ৫ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে কমালা হ্যারিসের সুযোগ বৃদ্ধি করবে। যুক্তরাষ্ট্রে তিনি প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বিজয়ী হলে হবেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টও।

এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের চেয়ারপারসন শেখর নরসিমহা বলেন, যুক্তরাষ্টে যেসব নেতা ও আর্টিস্ট অগ্রগতি এবং প্রতিনিধিত্বের পাশে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে সুর মেলাতে এ আর রহমানের এই পারফরমেন্স যুক্ত হবে। এএপিআই ভিক্টরি ফান্ড একটি রাজনৈতিক কমিটি। তারা এশিয়ান আমেরিকান বৈধ ভোটারদের উৎসাহিত ও মোবিলাইজ করে। একই সঙ্গে হাইওয়ানদেরও উদ্বুদ্ধ করে।

এর আর রহমানের এক্সক্লুসিভ ভিডিওর ঘোষণা দেয়ার পর নরসিমহা বলেন, এটি মিউজিক্যাল ইভেন্টের চেয়েও বড় কিছু। আমরা যে ভবিষ্যত দেখতে চাই তাতে আমাদের সম্প্রদায়কে উৎসাহিত করতে এবং ভোট দিতে এটা একটা আহ্বান।

এএপিআই ভিক্টরি ফান্ড জোর দিয়ে তুলে ধরেছে যে, ৫৭ বছর বয়সী ভারতীয় এই সঙ্গীতের কিংবদন্তির অনুমোদনের ফলে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ভোটরদের কাছে নির্বাচনটা অনেক বেশি গুরুত্ব পাবে। একই সঙ্গে কমালা হ্যারিস এবং ওয়ালজের টিকিটের প্রতি ক্রমবর্ধমান সমর্থন বৃদ্ধি পাবে।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.