অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে : কর্নেল (অব.) অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, ‘পনেরো বছরের জঞ্জাল পরিস্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে।’

Advertisement: 0:13

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি একথা বলেন।

এলডিপি সভাপতি বলেন, ‘দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম।’

সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনার পরামর্শ দেন তিনি।

কর্নেল ওলি বলেন, ‘রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগুবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা তার সব বস্ত্র নিয়ে পালাতে পারেননি। অনেক কাপড়-চোপড় রেখে যেতে হয়েছে তাকে। এ অবস্থা কেনো সৃষ্টি হলো? এটা হয়েছে তাদের স্বৈরাচারী সরকারের মনভাবের কারণে। তারা মানুষকে মানুষ মনে করেনি। এখনো তারা জনগণকে হেও করে বিবৃতি দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে চব্বিশের গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হতে পারে না।’

দেশকে রক্ষা করতে বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এলডিপি সভাপতি।

কিছু কিছু লোক দেশকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.