সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৩।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর খিলগাঁও থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে ডিএমপির সাবেক এই শীর্ষ কর্মকর্তাকে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.