রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহিদুল হক

ছাত্র-জনতার আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হককে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ড শেষে বুধবার সকালে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর বায়েজীদ বোস্তামী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় আরেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.