মাঝ আকাশে থাকা বিমানে বাংলাদেশী যাত্রীর মৃত্যু

ঢাকা থেকে হংকং যাওয়ার পথে মাঝ আকাশে থাকা বিমানে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ৪৭ বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে মারা গেছেন ৪৭ বছর বয়সী এক বাংলাদেশী যাত্রী।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার দিকে তারা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে এক যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর পান। পরে কর্মকর্তারা ওই যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

বাংলাদেশী ওই যাত্রীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলেও জানিয়েছে হংকং পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.