“জলের শ্যাওলা”- যুদ্ধ জয়ী স্বাধীন বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় স্বাধীনতার ৫৩ বছর পরে সরাসরি আঘাত করা হলো স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ শহীদ আর ২-৩ লাখ মা- বোনের ইজ্জতকে। নীরবে ঘটে গেলো বিষয়টি অথচ স্বাধীন বাংলাদেশের জনমানুষের মুখে কুলুপ আঁটা, নেই কোন রা শব্দ!
বহু বিজ্ঞজনেরা বহুপথ প্রদর্শনের নীতিতে দীর্ঘদিন যাবৎ বেশ সুরে সুরে যে কথাগুলো লিখেছিলেন, সেটারই প্রতিফলন ঢাকার প্রেসক্লাবের বক্তাদের মুখেও ছিল বেশ স্পষ্ট। কি ছিল সেই আলোচনার মূখ্য বিষয় ? ঘুরিয়ে প্যাচিয়ে মুসলমানদের নামে, মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার চেষ্টা, সেটাও আবার মুসলমানদের ঐক্যের নামে। এই স্বাধীন বাংলাদেশে জিন্নাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেবার প্রয়াস। না, সরাসরি বলেনি কোন বক্তা জিন্নাকে জাতির পিতা করা হোক। তবে বাংলায় প্রবাদ আছে না, ভাত রান্না করতে সব ভাত টিপে দেখতে হয় না যে। ওদের ধৃষ্টতার বক্তৃতায় এটা বেশ স্পষ্টই ছিল।
৭১ পরবর্তী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে স্বাধীন বাংদেশের স্বাধীনতাকে পাকিস্তানী দৃষ্টিকোণ থেকে দেখানোর একটি প্রয়াস বেশ স্পষ্ট ছিল। বক্তব্য শুনলেই তা জলের মতন পরিষ্কার সামনে ভেসে উঠবে। সেই প্রয়াসে বেশ লক্ষ্যণীয বিষয় ছিল, ৭১ কে অস্বীকার করে যদি জিন্নাকে নতুন করে বাংলার মাটিতে স্থিতিশীল (Stable) করা যায়, তাহলে নিশ্চিত পাকিস্তানকে ৭১ এর গণহত্যার দায় থেকে পরিষ্কার মুক্ত করা যাবে এবং বলাই বাহুল্য দেশের ভিতরে ৭১ এর যুদ্ধাপরাধী রাজনৈতিক দলের একপ্রকার যুক্তির রাস্তা তৈরী হবে।
রাজনৈতিক ও সামাজিক চেতনার বিণির্মাণে তর্ক বিতর্ক করার একটা লম্বা প্লাটফর্ম নতুন করে সামনে তুলে ধরেছে কেউ কেউ সেই ৪৭ সালকে। উদ্দেশ্য বেশ পরিষ্কার যেন সব মিলিয়ে স্বাধীনতার সংজ্ঞায়নেই বড় প্যাচ লেগে যায়। তখন পথ হারা হয়ে কানার ভাই আন্ধার মতন সামনের জনের লাঠি ধরেই যেন পথ পায়। ৪৭ এবং ১৪-১৫ আগস্ট দেশ প্রথমবার স্বাধীন হয়েছিল, স্বাধীনতা সেখান থেকেই শুরু হওয়া বলে যুক্তি, এমনকি অনেকে লিখেছেনও। মানে এই বাংলাদেশে ১৪- ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর দুটা দিবস পালন করার আহ্বান দেখলাম স্বাধীনতার নামে।
প্রশ্ন হলো হঠাৎই কেন ১৪- ১৫ কে স্বাধীনতা দিবস হিসেবে নতুন করে করার ভাবনা আসে ওদের মগজে? ৪৭ এ তো স্রেফ দেশ ভাগ হয়েছিল। স্বাধীনতা হলো কি করে? দুই অংশ সমঝোতার মাধ্যমেই মুক্ত হয়েছিল ভৌগলিকভাবে। এখানে স্বাধীনতার সাধ কোথা থেকে আসে? তাও আবার ৭১ এ যুদ্ধ জয়ী স্বাধীনতার সাথে তুলনা করে । ভাবনা দেখেও হতবাক হতে হয়। কথায় বলে না, আগরতলা আর চকিরতলা।
দেশ ভাগে জিন্নাহ বড় ভূমিকা ছিল তবে ভুলে যাবেন না, ধর্মভিত্তিক দেশ ভাগে স্বয়ং জিন্নাই জড়িত এবং জিন্নাহ বড় অংশ অথচ বলা হয়ে থাকে জিন্নাহ extremely intelligent বা skilled পার্সন ছিলেন এবং সাথে ছিলেন অসাম্প্রদায়িক (Secular parson) যদি তাই হবে তাহলে কোন মাথা থেকে ধর্মের ভিত্তিতে দেশাভাগে জিন্নাহ এগিয়ে এলেন ? আমি বলছি না জিন্নাহ ব্রিলিয়ান্ট ছিলেন না। অবশ্যই ছিলেন। তবে, তবে কিন্ত যদি এবং ইত্যাদি সামনে চলেই আসে।
এখন আবার নতুন করে শোনানো হচ্ছে, মুসলমানদের জন্য রাষ্ট্র চাওয়া কোন সাম্প্রদায়িকতার চাওয়া ছিল না। ওটা ছিল স্রেফ মুসলমানদের অস্তিত্ব রক্ষার চাওয় মাত্র। আরও যুক্তি তুলে ধরা হয় তখন, জিন্নাহর মর্ডান পোশাক- আশাক ও লাইফস্টাইলকে, সাথে তার স্মার্ট মদ্যপান ও পশ্চিমা কালচারাল চর্চাকে। তখন অবশ্য তর্ক আর যুক্তিতে ধর্মের বালাই থাকে না।
এই যে ধর্মের ভাই আর ধর্মের তসবিতে দেশ ভাগ করা হলো তারপরে কি শান্তির নহর বয়েছিল? এই প্রশ্ন তুলা নিশ্চয়ই অবান্তর নয় ? ধর্মের ভাইদের ধর্ম রক্ষার নামে জিন্নাহর দর্শনে দেশভাগ করার সময় কি দাঙ্গায় জড়িয়ে লাখো মানুষ মারা পড়ে নাই, লাশ ঝরে নাই? তাহলে সেই লাশের দায়ভার কি অসাম্প্রদায়িক ও পশ্চিমা ধাচের জিন্নাহর দর্শনের ঘাড়ে বর্তায় না ?
সেই ধর্মের দোহাই দিয়েইতো জিন্নাহর রাষ্ট্র পাকিস্তানের পাকি সেনারা কি ৭১ এ পূর্ববাংলার মুসলমানদের হত্যায় লিপ্ত হয় নাই। ধর্মের দর্শনই যদি সর্বোচ্চ হবে তাহলে পাকিস্তানের বেলুচিস্তান বলেন বা খাইবার পাখতুংখার বলেন তাদের ওখানে কি শান্তির নহর বইছে ? তাই যদি হবে তাহলে ওরা কেন প্রায়শই জ্বলে উঠে স্বাধীন হবার জন্য? মূলত ধর্মের তলোয়ার ধরে দেশভাগের ব্রিলিয়ান্ট জিন্নাহ ধারার দর্শন মুসলমানদের অস্তিত্ব রক্ষার বয়ান স্রেফ প্রতারণা ছাড়া কিছুই না। বলাই বাহুল্য just Fraud is involved, nothing else.
সমস্যা জিন্নাহ কে জানা নয়। জিন্নাহ কে বহু ভাবেই জানা যায় এবং জানার সুযোগা আছে। জিন্নাহ ইতিহাসের অংশ ওটা জানা অন্যায় কিছু না। অন্যায়টা হলো ৫৩ বছর ধরে চেষ্টা চলছেই পাকি দর্শনে বাংলাদেশকে আবার নতুন করে জন্ম দেবার। তবে সেই একই পুরানো অস্ত্র বারবার ব্যবহার করা হয়, ধর্মের অস্ত্র। বাংলাদেশে কারা এই কাজটি করার প্রয়াস চালায়? সেটাও বেশ স্পষ্ট তবে ওরা এতটাই ধর্মের কাণ্ডারী যে ধর্ম বেঁচে হলেও ওটা জায়েজ।
জিন্নাহকে বড় করে তুলতে গিয়ে বহুজনেই অত্র অঞ্চলের বড় বড় নেতাদেরকেউ খাটো করে তুলে। তখনও বাঙালির হৃদয়ের কম্পন উঠে না। এই যে সেমিনার রাজধানী শহর ঢাকার বুকের মধ্য হয়ে গেলো, ওটা স্রেফ কোন জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন বা নিরীহ কোন সেমিনার যদি কেউ ভেবে থাকেন তাহলে বলতেই হয়, সেই জনকে নতুন করে এই বাংলাদেশে জন্ম নিতে হবে। লক্ষ্য করুন প্রেসক্লাবের বক্তাদের বক্তব্য (ইউটিউবে আছে)। তারা প্রকারান্তরে ইতিহাসের সত্য পাতা লুকায়ীত রেখে ইনিয়ে-বিনিয়ে মুক্তিযুদ্ধের ৭১ কে অস্বীকার করছে এবং দেশকে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংঘাতের দিকেই ঠেলে দিচ্ছে। এখানে বেশ লক্ষ্যণীয় হলো, সময়কালটি। কখন করছেন ? যখন দেশে একটি রাজনৈতিক শংকট চলছে এবং চলছে একটি ক্রান্তিকাল এবং বহাল আছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। সম্ভবত ইহাকে বলে সময়ের সদ ব্যবহার যা ওই গোষ্ঠীর লোকেরা বরাবরই করতে পারদর্শী।
লেখার শেষে ৭১ এ পরাজিত একপাকি জেনারেলের একটি বলা বচন দিয়েই শেষ করবো:
“বাঙালি মেয়েদের পেটে বীর্য ঢেলে দাও। সেই বীর্যের গর্ভজাত সন্তানেরা পাকিস্তানের রক্ত বহন করবে। ফলাফল হবে, নতুন জেনারেশন বাহ্যত বাঙালি থাকবে, কিন্তু মানসিকভাবে পাকিস্তানি থাকবে”
আজকের দিনে ৫৩ বছর স্বাধীনতার পরেও সেই সব বীর্যের প্রেতাত্মারাই বাংলার জমিনে শকুনের নখের আঁচড় বসাতে উঠেপরে লেগেছে। তবে এটাও স্পষ্ট বলা প্রয়োজন, যে মাটিতে যুদ্ধের রক্তের দাগ লেখে শুকিয়ে শক্ত হয়ে আছে, সেই মাটিতে শকুনেরা খামচালেও এই শক্ত মাটি খোঁড়া যায় না। যুদ্ধ জয়ী স্বাধীন দেশের জনমানুষেরা স্বাধীন দেশের মূল চেতনাতে আঘাত আসতে দেবে না। এটা বলারও অপেক্ষা রাখে না। ৭১ বেশি দূরের ইতিহাস নয় কিন্ত।
বুলবুল তালুকদার
শুদ্ধস্বর ডটকম

