পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে ডিবি।

ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মশিউরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।’

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। সরকার পতনের পর সর্বশেষ গত ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করা হয়। তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.