সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
৯ বছর পর গত ৩ সেপ্টেম্বর নিহত জনির বাবা ইয়াকুব আলী রাজধানীর খিলগাঁও থানায় এ মামলা করেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে র্যাব।

